কেন পাকিস্তানিদের ভিসা দিবে না মধ্যপাচ্যের বিভিন্ন দেশ।
নিজস্ব প্রতিবেদক,আর্ন্তজাতিক ডেস্ক
ভিক্ষাবৃত্তির প্রকোপের কারণে উপসাগরীয় দেশগুলো পাকিস্তানি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সমাজকর্মী জাফর আব্বাসের একটি ভিডিও শেয়ার করেন তিনি।
ভিডিওতে দেখা যায়, করাচির শাহ ফয়সাল এলাকায় এক শিশুর সাক্ষাৎকার নিচ্ছেন আব্বাস। জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করে বেড়ায় সেই শিশু।
সাক্ষাৎকারে শিশুটি জানায়, সে ও তার দুই ভাই মিলে প্রতি সপ্তাহে প্রায় ১০ থেকে ১২ হাজার রুপি আয় করে। সম্প্রতি তারা একটি বাড়িও কিনেছে। এই তথ্য প্রকাশ্যে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিডিও শেয়ার করে খাজা আসিফ বলেন, ভিক্ষাবৃত্তি এখন একটি পূর্ণাঙ্গ সংগঠিত পেশায় পরিণত হয়েছে। প্রতিষ্ঠিত ঠিকাদাররা শিশু, নারী এবং প্রতিবন্ধী সেজে থাকা ব্যক্তিদের নিয়োগ দিয়ে এই নেটওয়ার্ক পরিচালনা করছে। তারা কোটি কোটি রুপি আয় করছে।
তিনি আরও বলেন, একই সংগঠিত চক্র হাজার হাজার ভিক্ষুককে উপসাগরীয় দেশগুলোতে পাঠাচ্ছে। অতিষ্ঠ হয়ে সেখানকার দেশগুলো পাকিস্তানিদের জন্য ভিসা সীমিত বা বন্ধ করতে বাধ্য হয়েছে।
মন্ত্রীর অভিযোগ, বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও এই ‘লজ্জাজনক ব্যবসার’ সঙ্গে যুক্ত। তারা অবৈধ কর্মকাণ্ড থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
আসিফ সতর্ক করে বলেন, সংগঠিত ভিক্ষাবৃত্তির সঙ্গে আরও নানা অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রম জড়িত, যা দেশের জন্য গুরুতর সামাজিক ও আইনশৃঙ্খলাগত চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
গত বছরের ডিসেম্বরে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-এর মহাপরিচালক রিফাত মুখতার জাতীয় পরিষদের প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটিকে জানান, সং গঠিত ভিক্ষাবৃত্তিতে জড়িত ৫৬ হাজার পাকিস্তানিকে সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।



%20.png)
No comments: